Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-উদ্বোধন

গোপালগঞ্জে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-উদ্বোধন

গোপালগঞ্জে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-উদ্বোধন

গোপালগঞ্জে নারীদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তারা জেলার নারীদের আয় বর্ধক বিভিন্ন কাজে প্রশিক্ষন দিয়ে সাবলম্বী করে তুলছে।

বিশেষ করে নারীদেরকে সেলাই প্রশিক্ষন দিয়ে শাড়ি, থ্রি-পিচ তৈরী সহ ওইসব পন্যে হাতের কাজ করা প্রশিক্ষন দিয়ে দক্ষ জনগোষ্ঠি তৈরী করে তোলা হচ্ছে।

আজ বৃহস্পতিবার(০২ নভেম্বর)দুপুরে বঙ্গবন্ধু সড়কে উদ্বোধন করা হলো এসব প্রশিক্ষিত নারীদের তৈরী বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিচ সহ হাতের সেলাই করা নানা পন্য। এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’।

immage 1000 04 1

এখান থেকে করা আয় ১০ জন উদ্যোক্তাকে নিয়ে করা সংগঠনের সদস্যদের মধ্যে লভাংশ ভাগ করে দেয়া হবে। প্রধান উদ্যোক্তা নাদিরা বেগমের নেতৃত্বে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো ব্যবসায়ীক ভাবে এগিয়ে যাওয়ার লড়াই।

মহিলা বিষয়ক অধিদপ্তর এসব উদ্যোক্তা নারীদেরকে সার্বিকভাবে দেখভাল করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে এমনটি বললেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

immage 1000 03 1

তিনি বলেন, উদ্যোক্তা নারীরা যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে সেজন্য সবার এগিয়ে আসা দরকার। বিশেষ করে তাদের তৈরী বিভিন্ন পন্য বেশ উন্নত মানের। তিনি শাড়ি দেখে পছন্দ হওয়ায় নতুন এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনটি শাড়ি কিনে নেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করেন।

immage 1000 02 1

এর আগে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ফিতা কেটে মহিলা অধিদপ্তরের সহায়তার তৈরী “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’-এর শুভ উদ্বোধন করেন এবং এই সেন্টারের বিভিন্ন পন্য ঘুরে ঘুরে দেখেন। এসময় মহিলা অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শাহীনুর আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, সহকারী কমিশনার রন্টি পোদ্দার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here