Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় দুই বখাটে গ্রেফতার

গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় দুই বখাটে গ্রেফতার

গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় দুই বখাটে গ্রেফতার

গোপালগঞ্জে এক ছাত্রীর স্কুলে যাওয়ার পথরোধ করে ইভটিজিং করার অপরাধে দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার(৭ জুন) সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ একই উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা(১৮)ও মো. শাহাদৎ মোল্লার ছেলে মো. আরিফুজ্জামান মোল্লা(২০)।

মামলার অভিযোগে জানাগেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছিলো।পথিমধ্যে পাইককান্দি মোল্লা বাড়ীর সামনে পৌঁছালে ওই স্কুল ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানা হেচড়া করে মটর সাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রীর শোর চিৎকারে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে। পরে জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের নামে নিয়মিত মামলা রজু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here