Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ৪টি আইসক্রিম ফ্যাক্টরী সিলগালা।৩লাখ টাকা জরিমানা।।

গোপালগঞ্জে ৪টি আইসক্রিম ফ্যাক্টরী সিলগালা।৩লাখ টাকা জরিমানা।।

গোপালগঞ্জে ৪টি আইসক্রিম ফ্যাক্টরী সিলগালা।৩লাখ টাকা জরিমানা।।

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ফ্যাক্টরীকে ৩লাখ টাকা জরিমানা করেছে।সেই সাথে এসব ফ্যাক্টরীকে স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছেন।

আজ মঙ্গলবার(০৪ জুন)সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দীন ও সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসাবে জরিমানা করেন এবং অবৈধ এসব ফ্যাক্টরী সিলগালা করে দেন।

01 1

দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরীতে মানব শরীরের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরী করে আসছিল।যার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ন তারিখ ছিলনা।

আগামীতে যাতে এধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরী এবং বাজারজাত না করে সেজন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here