গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. ফারুককে গ্রেফতার করেছে পুলিশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মোঃ ফারুক আহমেদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।

জানাগেছে, জি.আর মামলা নং-৩৮৪/২৪ এর হামলা মামলার সার্টিফিকেট সংক্রান্ত নথিপত্র সহ আরএমও-কে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করেন গোপালগঞ্জে অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন।কিন্তু, একাধিকবার নির্দেশ দেয়া সত্ত্বেও তিনি নথিপত্র নিয়ে হাজির না হওয়ায় তাকে ৫দিনের বিনাশ্রম সাজা দেন আদালত। গত ১৯ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মির মো. সাজেদুর রহমান বলেন, ইতোপূর্বে ডা. ফারুক আহমেদকে আদালত একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন। কিন্তু, দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ও কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর