টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এম.পি জিলানী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মূল্য বেশি হওয়ায় নিজ জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের জননী ও বিধবা নারী নমিতা বিশ্বাস (৫০)।

পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী।

বুধবার(১৩ মে) সকাল ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের বিধবা নারী নমিতা বিশ্বাসের ২ বিঘা জমির ধান কেটে দেন তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

immage 1000 02

বিধবা নারী নমিতা বিশ্বাস বলেন, আমার স্বামী মারা গেছেন,তিন কন্যা সন্তান রয়েছে। বর্তমানে প্রতিটি শ্রমিকের মূল্য ১২০০ টাকা হওয়ায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। আর বৃষ্টির কারনে ধান জমিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিলো। পরে এম,পি এস.এম জিলানী খবর পেয়ে তার লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে।

এমপি এস,এম জিলানী বলেন, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ দলীয় নেতাকর্মী মানুষের ধান কেটে ঘরে উঠিয়ে দেবে। বিএনপি সব কৃষক ও দেশের মানুষের পাশে দাঁড়াবে। 

- Advertisement -

আরও খবর plus!

4 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর