Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় ৩শ’ অসহায় ও দুঃস্থ পরিবার পেল কম্বল

টুঙ্গিপাড়ায় ৩শ’ অসহায় ও দুঃস্থ পরিবার পেল কম্বল

টুঙ্গিপাড়ায় ৩শ’ অসহায় ও দুঃস্থ পরিবার পেল কম্বল

গোপালগঞ্জে বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের উদ্যোগে  অসহায় ও দুস্থ পরিবারের  মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার(২৪ জানুয়ারী)টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নিহার কুমার ব্রহ্মচারী অসহায় ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

immage 1000 03 10

এ সময় গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ, বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের কোষাধ্যক্ষ তুষার ব্রহ্মচারী, প্রধান উপদেষ্টা লক্ষণ চন্দ্র ব্রহ্মচারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে তারা টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩শ” অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here