টুঙ্গিপাড়ায় ৩ ডায়গনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার(২৩ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।

এসময় র‌্যাব -৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডাঃ এসএম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন জিল্লুর রহমান জানান, টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ নেই। মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষ অস্বাস্থ্যকর। আর  মদিনা ডায়াগনস্টিক সেন্টার রোগীদের পরীক্ষা-নিরীক্ষা রশিদের মাধ্যমে করে। তাদের রোগীর পরীক্ষা-নিরীক্ষা  রেজিস্ট্রার নেই। এসব কারণে ওই  ৩ ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তবে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত  প্যাথলজি সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে  জনস্বার্থে এ  অভিযান অব্যাহত থাকবে। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর