নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

এসব আযোজনের মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

immage 1000 02 17

সকালে জেলা শহরের শেখ রাসেল শিশুপার্কে শেখ রাসেলের ম্যুরালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বিলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেনের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটির কর্মসূচী শুরু হয়।

পরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে সদর উপজেলা হল রুমে কেককাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা শিশু একাডেমি এদিন চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।  

immage 1000 03 10

এছাড়া, এদিন গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশুপার্কে বিনামূল্যে শিশুদের প্রবেশাধিকারের ব্যবস্থা করা হয়। শিশুরা দিনব্যাপী পার্কের বিভিন্ন রাইডে বিনামূল্যে চড়ার সুযোগ পাচ্ছে।

এদিকে, কেককাটা, পুস্পস্তবক অর্পন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী উপজেলাতেও বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর