Home গোপালগঞ্জ সংবাদ “নো হেলমেট, নো ফুয়েল”

“নো হেলমেট, নো ফুয়েল”

“নো হেলমেট, নো ফুয়েল”

গোপালগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(২৯ মে)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলি খান, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগন, বিভিন্ন অফিস প্রধানগন ও কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয়। বাজার যাতে স্থিতিশীল থাকে সে জন্য সকলকে কাজ করার উপর গুরুত্ব দেয়া হয় এবং প্রতিনিয়তই ভ্রাম্যমান আদালত পরিচালনার উপর জোর দেয়া হয়।

তাছাড়া মটরসাইকেল চালক ও হেলপারদের হেলমেট ব্যবহারের উপর গুরত্ব আরোপ করে জেলা প্রশাসক বলেন,“নো হেলমেট, নো ফুয়েল।” তিনি পাম্প মালিকদেরকে হেলমেট পরে মটর সাইকেল চালকরা তেল আনতে গেলে কেবল তাদেরকে তেল বা ফুয়েল দেয়ার জন্য অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here