“পলাশ” বসন্তের আগমনে প্রকৃতিকে রাঙিয়ে তুলছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শীতের জরাজীর্নতাকে ঝেড়ে ফেলে ঋতুরাজ বসন্তের শুরুতেই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় এলাকা সহ কয়েকটি এলাকায় পলাশ ফুলের রঙিন পাঁপড়িতে নতুন সাজে সেজে ওঠে প্রকৃতি।ঋতুরাজ বসন্তের শুরুতেই পলাশ ফুলের স্বর্গীয় সৌন্দর্যে জানান দিচ্ছে বসন্ত বুঝি এলো রে। ভালবাসা দিবসকেও যেন রাঙিয়ে তুলছে।তবে প্রকৃতিকে রাঙিয়ে তোলা চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত বসন্তের রুপকন্যা পলাশ ফুল এখন বিলুপ্তপ্রায়।

“ও পলাশ ও শিমুল-কেন এ মন মোর রাঙালে-জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে”-ভারতীয় কন্ঠশিল্পী লতা মুঙ্গেশকরের এ গানটিই বুঝিয়ে দেয় এ ফুলগুলো কতটা হৃদয়ে দোলা দেয়। বসন্তের শুরুতেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে হেঁসে উঠে পলাশ।প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে যেন চোখ জুড়িয়ে যায়।পাখির কলকাকলিতে বসন্তের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ডাকে আপন সুরে।ঋতুরাজের রূপ দেখে প্রকৃতি প্রেমী, প্রেমিক-প্রেমিকাসহ মোহিত প্রাণীকূলও মেতে উঠে মিলনের আনন্দে।

পলাশের আগুন ঝরানো রং মনে দাগ কাটে প্রেমিক বা প্রেমিকাদের।গোপালগঞ্জে বছর দশেক আগেও জেলার প্রত্যন্ত গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে, হালটে পলাশ গাছ দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না।তবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের দুই পাশে দুটি পলাশ গাছ সৌন্দর‌্য বাড়িয়েছে এলাকার।প্রকৃতির সৌ্ন্দয্য ধরে রাখতে পলাশ গাছ না কাটার পাশাপশি এ ফুলের গাছ লাগানোর দাবী প্রকৃতি প্রেমিদের।  

বৈশ্বিক দুষন আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধিরে ধিরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র আর সৌন্দয্যকে। প্রকৃতির স্বরূপ ফিরিয়ে দিতে প্রয়োজন ব্যাপক বৃক্ষ রোপন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর