প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচীর শুভ সূচনা করেন।পরে নেতৃবৃন্দ কিছুক্ষণ বেদীর পাশে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি  সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তারা বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা।

এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার উপস্থিত ছিলেন।

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সাভায় সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন,  সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ,  যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজামুল হক পারভেজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. গাজী নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এরপর প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়।কেককাটা শেষে বঙ্গবন্ধু,১৫ আগস্টের শহীদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম গ্রহন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর