বশেমুরবিপ্রবি-তে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-৩  অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০জুন)বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে  বিশ্ববিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন। এ সভায়  সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী।

ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। 

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রতিকার বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর