Home গোপালগঞ্জ সংবাদ বশেমুরবিপ্রবি-তে ঐতিহাসিক ছয় দফা দিবসে আলোচনা সভা

বশেমুরবিপ্রবি-তে ঐতিহাসিক ছয় দফা দিবসে আলোচনা সভা

বশেমুরবিপ্রবি-তে ঐতিহাসিক ছয় দফা দিবসে আলোচনা সভা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার(৭ জুন) বিকেলে একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না, বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রধান ভিত্তি। তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নতির জন কাজ করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিমুল ইসলাম প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here