বশেমুরবিপ্রবি-তে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার(২০মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ।  বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  ২হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০৬ জন অংশগ্রহণ করে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্ল্ষ্টি সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদ এবং ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর