বসত ঘরে আগুন দেয়ায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পারিবারিক কলহের জের ধরে বসত ঘরে আগুন ধরিয়ে দিলেন স্বামী। দুইদিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী।

সোমবার রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) ঘরে আগুন ধরিয়ে দেয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম।

এঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রায়ন কেন্দ্রে। 

স্থানীয় সুত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রায়ন কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। তারপর থেকে ঐ ঘরেই দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন স্বামী-স্ত্রী। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। এছাড়া স্বামী শাহ আলমের কাছে শারীরিক নির্যাতনের শিকার হতেন স্ত্রী তাসলিমা। এর জের ধরে গত সোমবার রাতে আশ্রয়ন প্রকল্পের বসত ঘরে আগুন ধরিয়ে দেন শাহ আলম। পরে স্থানীয়রা আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর দুইদিন পর বুধবার আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলমকে তালাক দেন স্ত্রী তাসলিমা।

স্ত্রী তাছলিমা খানমের অভিযোগ করে বলেন, স্বামী শাহ আলম শেখ (বাবু) যা রোজগার করে সেই টাকা দিয়ে নিয়মিত মাদক সেবন করে। তিনি ভরণ-পোষণ তো দেয়ই না বরং নেশা করে উল্টো প্রায়ই মারধর করে। যে ব্যক্তি নিজের বসত ঘরে আগুন দেয়, তার সাথে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব না। 

তিনি আরও বলেন, মানিয়ে নেয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ঘরে আগুন দেয়ার মধ্যে দিয়ে সে সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আদালতে গিয়ে আইনানুগ ভাবে তাকে তালাক দিয়েছি। 

এবিষয়ে স্বামী শাহ আলম শেখের (বাবু) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি যেকোন স্থাপনায় আগুন দেয়া অপরাধ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

5 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর