বাফুফে-কে যতটুকু প্রেসারে রাখা যায়, ততটুকুই প্রেসারে রাখতে চাই-ব্যারিস্টার সুমন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

হবিগঞ্জ ৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমার চুনারুঘাট মাধবপুর এলাকায় ছোট ছোট প্রায় একশ’ ফুটবল মাঠ বানাতে চাই। ফুটবল খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারন বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এজন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ন। আর বাফুফে-কে যতটুকু প্রেসারে রাখা যায় ততটুকুই প্রেসারে রাখতে চাই।

বৃহস্পতিবার(১১ জানুয়ারী)বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নবনির্বাচত এম.পি সুমন বলেন, আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথম একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ। তারপর অন্যান্য পরিবর্তন গুলো আমি সাধন করবো। আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের উপর থাকবে। এটা আমি দেখাবো যে একজন এম.পি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।

নতুন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন আরও বলেন, গতকাল (বুধবার)এমপি হিসেবে শপথ গ্রহণ করে আজকে সকালে চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে শ্রদ্ধা জানাতে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে নিজেকে সবসময় দাবি করে বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এজন্য উনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর