Home গোপালগঞ্জ সংবাদ বাসের চাকায় শিশু নিহতের জেরে বাসে ভাংচুর, সড়ক অবোরোধ

বাসের চাকায় শিশু নিহতের জেরে বাসে ভাংচুর, সড়ক অবোরোধ

বাসের চাকায় শিশু নিহতের জেরে বাসে ভাংচুর, সড়ক অবোরোধ

গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহতের জেরে উত্তেজিত জনতা রাজিব পরিবহনের একটি বাসে ব্যাপক ভাংচুর করে এবং দুই ঘন্টা সড়ক অবোরোধ করে রাখে।

আজ শনিবার(২০ জানুয়ারী)বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খানারপাড় এলাকায় খানারপাড় গ্রামের তরিকুল ইসলামের ৫ বছর বয়সের ছেলে আলামিন চৌধুরীকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।রাজিব পরিবহনের ওই বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল।

এঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিকে দত্তডাঙ্গা নামক স্থানে আটকিয়ে ভাংচুর চালায়। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রায় দুই ঘন্টা সময় ধরে সড়কে যানবাহন চলাচলা বন্ধ করে দেয় এলাকাবাসী।পরে পুলিশ গিয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here