মুকসুদপুরে শিশু ধর্ষণের পরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা মামলার আসামি কৃষ্ণ বরকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার জলিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করে। পরে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মুকসুদপুর থানারা ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে শিশুর পিতা বিজন বিশ্বাস বাদী হয়ে কৃষ্ণ বরকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য ২১ জানুয়ারী রবিবার বেলা ১১টার সময় ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা করে কৃষ্ণ বর।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর