রাস্তার ডাস্টবিনের পাশ থেকে পঁচাত্তরোর্দ্ধ বৃদ্ধার ঠাই হয়েছে গোপালগঞ্জ মেডিকেল কলেজের ফ্লোরে।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পঁচাত্তরোর্দ্ধ এক বৃদ্ধা গতে এক সপ্তাহ ধরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লোরে কাতরাচ্ছেন।রাস্তার ডাস্টবিনের পাশ থেকে পচাত্তরোর্দ্ধ বৃদ্ধার ঠাই হয়েছে গোপালগঞ্জ মেডিকেল কলেজের ফ্লোরে।তাকে রাখা হয়েছে হাপাতালের মেডিসিন বিভাগের ৭ তলার নারী কামরার বাইরে ফ্লোরে।এই বৃদ্ধার এধরনের করুন পরিনতি দেখে অনেকেকেই আফসোস করতে দেখা গেছে।

তিনি কথা বলতে পারছেন না।কেউ তাঁর নাম কিংবা ঠিকানা জানেন না।কিছু ‍হৃদয়বান যুবক এক সপ্তাহ আগে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় চক্ষু হাসপাতাল এলাকায় ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখে দয়া্পরবশ হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে রেখে যায়। সেই থেকে ওই বৃদ্ধার জায়গা হয়েছে হাসপাতালের ফ্লোরে।মৃত্যুর জন্য প্রহর গোনা এই বৃদ্ধার কাছে কেউ নেই। না আছে কোন সন্তান, না আছে কোন আত্মীয়-স্বজন।

ধারনা করা হচ্ছে তার কোন স্বজনই হয়তোবা রাস্তার পাশে এভাবে ফেলে রেখে গেছে। কেউ তার কোন ঠিকানা জানতে পারছেনা।স্বজনদের কোন ঠিকানাও পাওয়া যাচ্ছেনা।

হাসপাতালের আয়া বা ওয়ার্ড বয় যারা আছে তারা দেথভাল করছে ওই বৃদ্ধাকে।পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাওয়ানো সবই তারা করছেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডল বলেন, ওই বৃদ্ধাকে দেখে মনে হচ্ছে তিনি শারিরীকভাবে পুস্টির অভাবে ভুগছেন এবং অসুস্থ। আমরা তাকে যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

তার যে শারিরীক অবস্থা তাতে তিনি নিজে বাড়ি থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতাও নাই।তাকে স্বজনরাই কেউ হয়তো রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর