Home গোপালগঞ্জ সংবাদ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক একরামুল কবির

রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক একরামুল কবির

রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক একরামুল কবির

গোপালগঞ্জে সাংবাদিকদের একমাত্র রেজিষ্টার্ড সংগঠন রিপোটার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ৯ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যায়যায়দিন ও দি বাংলাদেশ টুডে-এর গোপালগঞ্জ প্রতিনিধি এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং একুশে টিভি ও বাংলানিউজ ২৪ এর সেখ একরামুল কবীর মুক্তকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা সদরের চৌরঙ্গীস্ত ব্লু-গার্ডেন চাইনিচ রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটির ৯ম দ্বি-বার্ষিক সাধারন সভায় এ কমিটি ঘোষনা করা হয়।

রিপোটার্স ফোরাম গোপালগঞ্জ-এর সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম দ্বি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

immage 1000 01 16

সভায় বক্তৃতা করেন বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি-র মাহাবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি-র প্রসূন মন্ডল, বাংলাদেশ টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, চ্যানেল ২৪ এর বাদল সাহা, একুশে টিভি ও বাংলানিউজ ২৪ডটকম এর  সেখ একরামুল কবীর মুক্ত, যায়যায়দিন এর কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মোরাদ প্রমূখ।

বিটিভি টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় ৯ম দ্বি-বার্ষিক সাধারন সভার প্রথম অধিবেশন শেষ হওয়ার পর সভাপতি কমিটি ভেঙ্গে দিলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ২য় অধিবেশনে দৈনিক যায়যায়দিন ও দি বাংলাদেশ টুডে-র এস এম নজরুল ইসলামকে সভাপতি ও একুশে টিভি ও বাংলানিউজ ২৪ এর সেখ একরামুল কবীর মুক্তকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিস্ট কমিটির নাম ঘোষনা করেন।

#মোজাম্মেল হোসেন মুন্না, ২০.০১.২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here