সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এস এম জিলানী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। 

সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ত্রিপল্লী গ্রামে আয়োজিত এক হিন্দু ধর্মীয় যাত্রা গান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসএম জিলানী বলেন, টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার সনাতনী সম্প্রদায়ের মানুষেরা গত ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমাকে যেভাবে মর্যাদা, সম্মান দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন এই ঋণ আমি কিভাবে শোধ করব, তা সত্যিই জানি না। তবে আপনারা আমাকে ভোট দিয়ে যে ঋণী করেছেন, সেই ঋণ শোধ করার দায়িত্ব এখন আমার।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে এমপি জিলানী বলেন, আগেও বলেছিলাম, এখনো বলছি—সর্বাগ্রে এবং সর্বপ্রথম আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবো। আপনাদের সকল ধর্মীয় উৎসব, পূজা, পার্বণ—সাচ্ছন্দে শতভাগ নিরাপত্তার মধ্যে  জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারেন, সে জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা আমার অত্যন্ত প্রয়োজন। ভোটের মাধ্যমে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবেই ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন। আমরা সবাই মিলে এই অঞ্চলকে শতভাগ নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব। এছাড়া নিরাপত্তা, শান্তি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমি সদা সর্বদা সচেষ্ট থাকবো।

এসময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর