Home গোপালগঞ্জ সংবাদ আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন

আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন

আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইনে আগামী ১৮ জুন গোপালগঞ্জে ৫ বছরের নীচের বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অাজ বুধবার(১৪ জুন)সকালে জেলা সিভিল সার্জন কায্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সমন্বয়ে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাকিবুর রহমান, ডাঃ সাদ মাহমুদ জয়, ডাঃ দিবাকর রায়, পরিসংখ্যানবিদ মোঃ মনিরুল ইসলাম. সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস.এম হুমায়ুন কবীর, প্রসূন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন জেলার ৫ বছরের নিচের বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইন সফল করার জন্য ৬৯ টি ইউনিয়ন, ২০৭টি ওয়ার্ড এবং ১৫টি পৌর ওয়ার্ডের জন্য ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৬৩৯ জন মাঠ কর্মী ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here