Home গোপালগঞ্জ সংবাদ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ডিসেম্বর তাঁর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাচ্ছেন।
এই দিন তিঁনি কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষন দিবেন।

এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ ডিসেম্বর কোটালীপাড়ায় গিয়েছিলেন। তখন তিঁনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় ভাষন দিয়েছিলেন।
আজ বুধবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ ডিসেম্বরের জনসভাকে সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

immage 1000 01 35

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, তুষার মধুসহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ ডিসেম্বরের জনসভাকে সফল করতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাকে কেন্দ্র্র করে পরো কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। কোটলীপাড়াবাসী তাদের প্রিয় নেতৃকে এক নজর দেখা ও তাঁর ভাষণ শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here