গোপালগঞ্জে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ বুধবার(২৭ ডিসেম্বর)সকালে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী সহ ওই গাঁজা জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো-ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা থানার আকছিন গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে আমজাদ হোসেন পারভেজ(৩৫) ও একই থানার মান্দারপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহাবুর রহমান(২৪)।

Gopalganj Arrested Photo 0227.12.2023

র‌্যাব-৬ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, র‌্যাবের কাছে গোপন সংবাদ ছিলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পাশে যাত্রী ছাউনির সামনে দুইজন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাড-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাদের আটক করে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা বহনকারি পিকআপ এবং মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন পারভেজ ও মাহাবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে মামলা করে কাশিযানী থানায় সোর্পদ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর