কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের প্রশিক্ষণ শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ৮ জেলার কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) সপ্তাহব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিবিএইচসি, সিসিএইচএসটি’র স্পন্সারে গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

আজ শনিবার(১ এপ্রিল) সকালে প্রধান অতিথি কমিউনিটি ক্লিনিকের সুপারভিশন ও মনিটরিং এর দায়িত্ব প্রাপ্ত এবং গোপালগঞ্জ বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বার্পাডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের প্রোগ্রাম ম্যানেজার ডা. আসিফ মাহমুদ, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই প্রশিক্ষণে ২ ব্যাচে ৮ জেলার ৮০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অংশ নিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর