Home গোপালগঞ্জ সংবাদ কলার সাথে শত্রুতা।পচঁনশীল কীটনাশক দিয়ে কৃষকের চার লাখ টাকার ক্ষতি

কলার সাথে শত্রুতা।পচঁনশীল কীটনাশক দিয়ে কৃষকের চার লাখ টাকার ক্ষতি

০
কলার সাথে শত্রুতা।পচঁনশীল কীটনাশক দিয়ে কৃষকের চার লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জের মুকসুদপুরে এক একর জমির কলা বাগানে পচঁনশীল কীটনাশক দিয়ে কৃষকের চার লাখ টাকার ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট)  সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের কৃষক হুমায়ুন মোল্লার কলাবাগানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ কৃষক।  

কৃষক হুমায়ুন মোল্লা জানান, গত চার দিন আগে আমার কলা বাগানে আসি। এসময় দেখি একই গ্রামের মেহেদি ও রবি নামের দুটি ছেলে কলা বাগান থেকে বের হচ্ছে। এসময় তাদের সাথে আমার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা আমার ক্ষতি করার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে কলা বাগানে এসে দেখি আমার বাগানের প্রায় ৭’শ টি কলা গাছে পচঁনশীল কিটনাশক স্প্রে করেছে। যাতে করে সব গাছের কলা পচে গেছ। এই ঘটনায় আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুকসুদপুর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান জানান, খবর পেয়ে কলাবাগান পরিদর্শন করি। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সাথে আলোচনা করে ভুক্তভোগী কৃষক হুমায়ুন মোল্লার সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ কৃষক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান জানান, উপজেলা সহকারী কৃষি অফিসার আমাকে কলা বাগানের বিষয়টি জানানোর পরে ঘটনাস্থলে আসি। এই বাগানের সাত শতাধিক কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। সমস্ত গাছ গুলো মরে গেছে। এতে করে কৃষক হুমায়ুন মোল্লার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি ভাবে তাকে সর্বোচ্চ সহযোগতি করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here