Home গোপালগঞ্জ সংবাদ কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত দুই জন

কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত দুই জন

কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত দুই জন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ ২জন নিহত হয়েছেন।নিহতরা হলেন-বীর মুক্তিযোদ্ধা ওমর মীর(৭৫) ও জাহিদ মোল্লা(৫০)।

আজ শনিবার(১৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাটছিলেন।এসময় অজ্ঞাত বাসের ধাক্কায় তারা মারাত্মক আহত হন।

আহতদের মধ্যে জাহিদ মোল্লা (৫০) ঘটনাস্থলেই নিহত হন।স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস.আই ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।আইনগত ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝে দেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here