- Advertisement -
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৫ আগস্ট দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার বয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ।গ্রেফতার খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা মামলা সহ চেক ডিজঅনারেরও মামলা রয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
