কাশিয়ানী থেকে ৭টি ককটেল, দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৭টি ককটেল, দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দলে ৭জন ডাকাত সদস্য থাকলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ডাকাত সদস্যরা হলো-ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মোঃ হাসান (২০)এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে গাড়ির হেলপার মোঃ শিমুল (২৭)।

immage 1000 02

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানীর পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগনাল দেয়। তাদের সিগনাল না মানায় পিকআপটিকে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

immage 1000 03

ওই তর্মকর্তা আরো জানান, এসময় ৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ২জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেফতার ডাকাত সদস্যদের কাছ থেকে ৭টি ককটেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।জব্দ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও।

গ্রেফতার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর