গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে আজ সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।

immage 1000 02

পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. গোলাম কবির।পরে প্রশাসকের কায্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, দূর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান সহ অনেক বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দূর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর