কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার  একটি রাস্তার নিচের  ঝোপঝাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে রাস্তার নিচে ঝোপঝাড়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখে এলাকাবাসী আমাকে জানায়। আমি জানার সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দেই। পুলিশ প্রশাসন এসে লাশটি থানায় নিয়ে যায়। 

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার নিচে ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  অজ্ঞাত বৃদ্ধের লাশটি পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের  রিপোর্ট হাতে পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর