কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক প্রয়াত মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এনটিভির স্টাফ রিপোর্টার,আমারদেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার প্রেসক্লাব, কোটালীপাড়ার আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ, সুধান্য ঘরামী, মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার, সদালাপী, সদা হাস্যজ্জল মানুষ ছিলেন।তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুনি মানুষকে হারিয়েছি।আমি তাঁর রুহের মাগফিরত কামনা করছি।

সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা এক সঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধ হস্ত।সংবাদ সংগ্রহে তাঁর কোন অলসতা ছিল না। সব সময় সংবাদের পিছনে ছুটেছে। জেলা সদরে বসবাস করার কারনে কোন মানুষ কখনো কোন প্রয়োজনে তার কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরাতেন না।এই ভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর