Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ চত্বরে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব  হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজ, উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মৎস্য ও ব্যবসায়ীদের মাঝে ২০ টি এস এস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন এবং বাগান সৃজন কাজের উদ্বোধন করেন।

immage 1000 02

এছাড়া জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কোটালীপাড়া থানা পুকুরে ঝিনুকের মধ্যে মুক্তা চাষ প্রকল্প দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি এই মুক্তা চাষ প্রকল্প সারা জেলায় ছড়িয়ে দেয়ার জন্য মৎস্য বিভাগকে নির্দেশনা দেন।এতে জেলার মৎস্য চাষীরা মাছ চাষের পাশাপাশি ঝিনুকের মধ্যে মুক্তা চাষ করে অধিক লাভবান হতে পারবেন বলেমন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here