Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজসার বিতরণ

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজসার বিতরণ

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজসার বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালিন শাক-সবজির উতপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৬৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান(যুগ্ম সচিব)প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বীজ ও সার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সিনিয়র মতস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী শফিউল আজম, ওসি খন্দকার হাফিজুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here