কোটালীপাড়ায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী জায়গার উপর গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।আজ রোববার উপজেলার ঘাঘর বাজার ও এর আশপাশের এলাকা থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার সহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলো ব্যবসায়ীরা।

immage 1000 05

গত কয়েক দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়।

সকালে ঘাঘর বাজার সহ বিভিন্ন স্থানে সরকারী জায়গার উপর গড়ে ওঠা প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এ অভিযানকালে জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, প্রবীর বিশ্বাসসহ জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর