গোপালগঞ্জে মধুমতি নদীতে মায়ের সাথে গোছল করতে নেমে নিখোঁজ মেয়ে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহে মধুমতি নদীতে মায়ের সাথে গোছল করতে নেমে মা ৭ বছর বয়সের ছেলেকে নিয়ে তীরে উঠতে পারলেও ১২ বছর বয়সের সাফিয়া স্রোতের টানে ভেসে গেছে।

তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতিতে। নিখোঁজ ওই মেয়ের বাবার নাম লালন শেখ। ঈদের ছুটিতে তারা মায়ের সাথে মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

আজ রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মা খুশি বেগম গোছল করতে নামেন। কিন্তু, নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যান। মা কোন রকমে ছেলে সাকিব শেখ(৭)কে নিয়ে তীরে উঠতে সক্ষম হলেও  মেয়ে সাফিয়া আক্তার(১২) পানির তোড়ে ভেসে যায়।

immage 1000 02

বিকেলে খবর পেয়ে মাদারীপুর থেকে একটি ডুবুরীদল বিকেলে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে।কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ সাফিয়া আক্তারকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোঃ রিয়াজুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মাদারীপরে থেকে বিকেলে ঘটনাস্থলে আসি। ভিকটিমকে অনেক খোজাখুজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর