কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ।

মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রেরণ করা হয়।

আজ বুধবার উপজেলার শহীদ মিনার চত্তরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

immage 1000 02 11

এ সময় ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক মাসুম মৃধা, সহ-সভাপতি সাথী খানম, লর্ড বাইন, মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর গাইন, ওবায়দুর রাজু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস, সদস্য আশিক খান বক্তব্য রাখেন।

immage 1000 03 6

সংগঠনটির সভাপতি শেখ সোহেল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পরে আমরা কোটালীপাড়াবাসী এর পুরোপুরি সুফল পাচ্ছি না। আমাদেরকে এখনো গোপালগঞ্জ হয়ে কাশিয়ানী-মুকসুদপুর ঘুরে ভাঙ্গা দিয়ে ঢাকায় যেতে হয়। এতে আমাদের সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। আমরা যদি কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে পদ্মা সেতু দিয়ে টাকা যেতে পারি তাহলে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। তাই আমরা কোটালীপাড়াবাসী কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকার বাস চলাচলের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির নেতৃবৃন্দ কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রেরণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর