টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মির সাজেদুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন আসামী টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব শেখ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর