গোপালগঞ্জের তিনটি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের তিনটি উপজেলার প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনলাইনে জমা দিয়েছেন। এছাড়া নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচন কায্যালয়ে উপস্থিত হয়ে স্বস্ব রিটার্নিং কর্মকর্তাদের কাছেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে গোপালগঞ্জ সদর,  টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় ১৪ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ২১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রথম ধাপে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮ থেকে ২০ এপ্রিল ও আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৮ মে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর