মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইন্তেকাল করেছেন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আতিকুর রহমান মিয়া আজ ১৫ এপ্রিল সোমবার সকাল আনুমানিক ৯.৪৫ ঘটিকায় নীজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যজনিত রোগে ভুগছিলেন।

বাদ আছর বিকাল ৫টা ৩০ মিনিটে মুকসুদপুর সদর ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী সহ অস্ংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, সাধারন সমপাদক ওবায়দুল কাদের এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুকুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্সিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর