গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ওই বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ।

জানা গেছে, কতিপয় ব্যবসায়ী উলপুর বাজারে সরকারি খাস জমি বন্দোবস্ত না নিয়ে স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এদিন ওই বাজারের তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

এসময় উলপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মোঃ মহাসিন উদ্দিন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ বলেন, এদিন আমরা উলপুর বাজারের তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে অবৈধ স্থাপনা সমুহের মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি আরো বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরকারী কাজে বাধাদান এবং হুমকি প্রদান করায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

- Advertisement -

আরও খবর plus!

11 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর