গোপালগঞ্জে ৬শ’৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ৬শ’ ৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার(৮জুন)সন্ধ্যায় মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ী  হাফিজুর রহমান বাধনের বাসা থেকে তার সহযোগী মানিক মিয়া  ও  সজিব খানকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতার মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে ও সজিব খান মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস.আই মোঃ হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজন মাদক সম্রাট হাফিজুর রহমান বাধনের সহযোগী ও তারা বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান বাধনকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর