Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান, ২২ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান, ২২ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান, ২২ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি দোকান। এতে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

আজ সোমাবার(২২ জানুয়ারী) ভোর রাতে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু জানান, ভোর রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের নিরঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্যার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুনের দোকান পুড়ে ছাই হয়েছে৷ পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

immage 1000 02 11

তিনি আরো বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

ক্ষতিগ্রস্থ দোকানদার নিরঞ্জন মল্লিক বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর গভীর রাতে শুনি আমার দোকানে আগুন লেগেছে। দোকানে আসতে আসতে সব শেষ। দোকান থেকে ১ টাকার মালও বের করতে পারিনি।

ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার লাবু মোল্যা বলেন, এ আগুনে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি সরকারের কাছে সাহায্যের অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here