গোপালগঞ্জে ইসরাইল ও ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত ছিল সারা দিন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ইসরাইল ও ট্রাম্প বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল আজ সারা দিন। বিশ্বব্যাপী স্ট্যাইক কর্মসূচীর অংশ হিসাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা,সরকারী বঙ্গবন্ধু কলেজের সাধারন শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা আলাদা আলাদা ভাবে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে।

immage 1000 02

সকাল ১১টার দিকে গোপালগঞ্জ মেডিকেল শিক্ষার্থী তানজিম আশরাফ সাদী এর নেতৃত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তারদের আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশটি একাডেমিক ভবন থেকে শুরু হয় মেডিকেল কলেজ হাসপাতাল প্রধান গেট হয়ে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে ইসরাইল আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং প্যালেস্টাইনের মুক্তির পক্ষে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন।

immage 1000 03

পরে ফিলিস্তিনি জনগণের জন্য মোনাজাত করা হয় এবং ইসরাইল ও আমেরিকান পতাকায় আগুন দিয়ে পোড়ানো হয়।

immage 1000 06

এছাড়া এদিন গোপালগঞ্জ বিজা্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।

জেলার অন্যান্য উপজেলায়ও অনুরুপ কর্মসূচী পালন করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর