Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার আসামি গ্রেপ্তার

০
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কলেজ ছাত্র হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যে যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান আসামী স্বপন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি।

শনিবার ভোররাতে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের ধরতে আরো বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার পুখুরিয়া এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূইয়াকে পিটিয়ে হত্যা করে একদল দুর্বিত্ত।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত জুবায়ের ভূঁইয়ার বাবা রমজান আলী ভুইয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর পেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং এজারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here