গোপালগঞ্জে কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২২ এপ্রিল)  সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করে।

 প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার)  আওতায় আয়োজিত  এ পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আবুল বাসার মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, করপাড়া ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান , গোবরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শৈলেন মজুমদার ।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক আকরামুজ্জামান গাজী, ছিলনা গ্রামের কৃষাণী রিতা কীর্তনীয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে এ কংগ্রেসে কৃষক-কৃষানীরা কবিতা আবৃত্তি , সংগীত ও নাটিকা উপস্থাপনের মধ্য দিয়ে উত্তম কৃষি চর্চা, দৈনন্দিন প্রয়োজন, সুষম খাদ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কৃষি একটি মহাযজ্ঞ ও অনেক প্রযুক্তির সমাহার ‌‌। সমাজের সর্বস্তরের মানুষ এটি জানুক। এ কংগ্রেসে  স্থানীয় কৃষক – কৃষাণী, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তি , জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা কৃষক  অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্য উদ্যোক্তা কৃষক তৈরি করা। এর মাধ্যমে উদ্যোক্তা কৃষক বৃহৎ জনগোষ্ঠীর খাবার যোগাতে পারবে । এ কংগ্রেস থেকে এটিই আমাদের প্রত্যাশা।

ওই কর্মকর্তা আরো বলেন, কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে বাণিজ্যিকীকরণে এ কংগ্রেস ভূমিকা রাখছে। 

এ কংগ্রেসের কৃষাণ -কৃষাণী, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা সহ সহ ১০০ জন অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর