গোপালগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা, ড্রাইভার ও সুপারভাইজার নিহত।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীর হিরন্নকান্দি এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে বাসের ড্রাইভার ও সুপাভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ যাত্রী।আহতদেরকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস.আই শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরন্নকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সোহাগ পরিবহনের পিছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দিয়ে পরে গাছের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভার ও সুপারভাইজার সহ ১২জন আহত হন।

আহতদেরকে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুব্রত সাহা বাসের ড্রাইভার মন্টু শেখ(৫৫)ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর