গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা  প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন। এরপর জেলা পরিষদ, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রাত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভীড় জমায় শিশু, কিশোর নারী, পুরুষসহ স্বর্বস্তরের সাধারন মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর