Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

গোপালগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

গোপালগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

“করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (০১ মার্চ) সকাল ১০টায় জেলা সার্কিট হাউজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

Immage 1000 02 1

পরে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here