গোপালগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এ সময় পুলিশ সুপার আল বেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলি খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগন, বিভিন্ন অফিস প্রধানগন ও কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয়। বিশেষ করে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় তা কমাতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও জেলায় অবৈধভাবে বালু কেটে নেয়া, খোলা বাজারে পেট্রোল জাতীয় ধাহ্য পদার্থ বিক্রি বন্ধে কার‌্যকর ব্যবস্থা গ্রহনে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলার কোথাও কিশোর গ্যাং কাজ করছে কিনা তা দেখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর